রয়টার্সের হটলিস্টে বাংলাদেশের একমাত্র বিজ্ঞানী আইইউবি অধ্যাপক ড. সালিমুল

২৮ এপ্রিল ২০২১, ০৭:৫০ PM
অধ্যাপক ড. সালিমুল হক

অধ্যাপক ড. সালিমুল হক © ফাইল ফটো

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী জলবায়ু বিজ্ঞানীদের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে বার্তা সংস্থা রয়টার্সের করা এক হাজার বিজ্ঞানীর হট লিস্টে ২০৮তম স্থানে রয়েছেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্ট-এর পরিচালক ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) অধ্যাপক ড. সালিমুল হক।

গত ২০ এপ্রিল ধরিত্রী দিবসে এক হাজার একাডেমিকের এই তালিকা প্রকাশ করে রয়টার্স। তালিকায় একমাত্র বাংলাদেশি বিজ্ঞানী হিসেবে অধ্যাপক ড. সালিমুলের নাম দেখা যায়।

রয়টার্স হট লিস্ট যে তিনটি বিষয়ের উপর র‍্যাঙ্কিং সমন্বয় করে বিজ্ঞানীদের নির্বাচিত করে থাকে সেগুলি হলো, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়ে প্রকাশিত নিবন্ধের সংখ্যা, একই গবেষণার ক্ষেত্রগুলিতে অন্যান্য বিজ্ঞানীরা কতবার এই নিবন্ধ পত্রগুলির কথা উল্লেখ করেছেন এবং এই নিবন্ধ পত্রগুলি সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য জলবায়ু সম্পর্কিত গবেষণা কাজে কতবার উল্লেখিত হয়েছে তার সর্বমোট সংখ্যা।

ড. সালিমুল হক বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানী হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলির জন্য জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি জাতিসংঘভুক্ত সংস্থা আইপিসিসির সাথেও যুক্ত রয়েছেন।

সম্প্রতি ড. সালিমুল হকের নেতৃত্বে আইইউবির গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্ট, নরওয়ের উচ্চশিক্ষা কার্যক্রমের কাছ থেকে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব লাইফ সায়েন্সেস, নেপালের পোখড়া ইউনিভার্সিটি, মোজাম্বিকের এডুয়ার্ডো মন্ডলেন ইউনিভার্সিটি এবং উগান্ডার ম্যাকেরে ইউনিভার্সিটির সাথে যৌথভাবে “স্থানীয়পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নে যৌথ জ্ঞান সৃষ্টি” শীর্ষক ৬ বছর মেয়াদী গুরুত্বপূর্ণ এক গবেষণা প্রকল্পের কাজ শুরু হয়েছে। নরওয়ের উচ্চশিক্ষা কার্যক্রমের সহায়তায় বিশ্বের স্বল্পোন্নত দেশের বিশ্ববিদ্যালয় গুলির কনসোর্টিয়ামের অধীনে ৪৭টি দেশে এই প্রকল্প রাষ্ট্রীয় কর্মসূচি হিসাবে বিবেচিত। আইইউবি এই কনসোর্টিয়ামের প্রতিষ্ঠাতা সদস্য।

আইইউবির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পরিচালক খোন্দকার আমিনুল হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬