‘বিভীষিকার গুহা’ থেকে ৬ হাজার বছর আগের শিশু মমি উদ্ধার

২৪ মার্চ ২০২১, ০৮:৪৭ AM
উদ্ধার করা শিশুর মমি করা কঙ্কাল

উদ্ধার করা শিশুর মমি করা কঙ্কাল © সংগৃহীত

পশ্চিমতীর ও ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইয়াহুদি মরুভূমিতে খননকালে ‘বিভীষিকার গুহা’ থেকে প্রায় ছয় হাজার বছর আগের একটি শিশুর মমি করা কঙ্কাল উদ্ধার করেছে ইসরাইলি প্রত্নতাত্ত্বিকরা। এ ছাড়া বাইবেলের বাণীসহ কয়েক ডজন ‘মৃত সাগর পাণ্ডুলিপির’ খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন গবেষকরা।

তারা জানান, এসব পাণ্ডুলিপি এক হাজার ৯০০ বছর আগে রোমের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহের সময় গুহায় লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পাঁচ শতাধিকের বেশি গুহায় অনুসন্ধান চালিয়ে নব্যপ্রস্তুরযুগীয় হাতে বোনা ঝুড়ি পাওয়া গেছে, যা অন্তত দেড় হাজার বছর আগের হবে বলে ধারণা করা হচ্ছে।

গবেষকরা আরো জানান, ভেতরে মানুষের বহু কঙ্কাল পাওয়ার কারণে এটির নাম দেওয়া হয়েছে বিভীষিকার গুহা। এর চারপাশের অঞ্চলও ব্যাপক বিপজ্জনক। সেখানে হিব্রু বাইবেলের গ্রিক ভাষায় তরজমার পাণ্ডুলিপির অংশ খুঁজে পান তারা। ১৯৬০-এর দশকের পর থেকে পাওয়া পাণ্ডুলিপির মধ্যে এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান বলে আখ্যায়িত করা হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, গত প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিকরা এসব পাণ্ডুলিপির খোঁজ পেয়েছেন।

 

৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬