দেশীয় করোনা ভ্যাকসিন আসতে পারে ডিসেম্বরেই

১৩ আগস্ট ২০২০, ০৮:২৭ AM

আগামী ডিসেম্বর মাসে বাজারে আসতে পারে দেশে উৎপাদিত করোনা ভ্যাকসিন। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড জানিয়েছে, করোনার ভ্যাকসিন আগামী ডিসেম্বর নাগাদ বাজারে আসবে। আর সে লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

প্রতিষ্ঠানটির রিসার্স এ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডাঃ আসিফ মাহমুদ বুধবার গণমাধ্যমকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসনাগাদ ভ্যাকসিন বাজারজাত করতে পারব বলে আশা করছি।’

গত ২ জুলাই প্রতিষ্ঠানটি দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। সেদিন তারা জানায়, গত ৮ মার্চ তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করেন এবং সব পর্যায়ের কাজ শেষ করতে পারলে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে এই টিকা বাজারজাত করা যাবে।

ডাঃ আসিফ মাহমুদ জানান, তারা এখনও এ্যানিমেল ট্রায়ালে রয়েছেন, সেটা এখনও শেষ হয়নি। এ্যানিমেল ট্রায়াল শেষ করে সেপ্টেম্বরের মধ্যে হিউম্যান ট্রায়ালের (মানুষের মধ্যে প্রয়োগ) জন্য আবেদন করবেন। হিউম্যান ট্রায়ালের তিন ধাপ শেষ করে ডিসেম্বর নাগাদ বাজারে আসবে ভ্যাকসিন।

নকলে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, স্কুলছাত্র বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
মণিপুরে ফের উত্তেজনা, ৩১ অক্টোবর মহাসমাবেশ
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসের কনসার্টে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করল জব…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও উপনির্বাচনে জামানত হারালেন যেসব প্রার্থী
  • ৩০ অক্টোবর ২০২৬
ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ
  • ৩০ অক্টোবর ২০২৬