শাকসবজি করোনামুক্ত করবে ঢাবি শিক্ষকের আবিষ্কৃত পাউডার

২৪ এপ্রিল ২০২০, ০৮:০০ AM

© ফাইল ফটো

শাক-সবজি ও ফলমুল জীবাণুমুক্ত করতে বিশেষ ধরনের পাউডার আবিষ্কার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর প্রধান বিজ্ঞানী ড. লতিফুল বারী। এই পাউডার ব্যবহারে করোনাভাইরাসও দূর বলে দাবি করেছেন তিনি।

জানা গেছে, পাউডারটি মূলত ক্যালসিয়াম অক্সাইট ও ক্যালসিয়াম কার্বোনেটের মিশ্রণ। ডিম, শামুক, ঝিনুক প্রভৃতির খোসা প্রক্রিয়াজাত করে এটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে এন্টি-ব্যাকটেরিয়্যাল ও এন্টি-ফাঙ্গাল এ্যাকটিভিটি আছে। ফলে অল্প পরিমাণ ব্যবহারেই শাকসবজি-ফলমুল জীবাণুমুক্ত করা হয়।

পাউডার দিয়ে করোনাভাইরাস দূর করার বিষয়ে ড. লতিফুল বারী জানান, ইবোলা ভাইরাসসহ করোনাভাইরাসের চেয়েও অনেক বড় বড় ভাইরাস ধ্বংস করেছে এই পাউডার। তবে করোনাভাইরাস টেস্টের কোন ল্যাবরেটরি না থাকায় এখনও নতুন এই ভাইরাসটির পরীক্ষা করতে পারিনি। তবে স্টাটিসটিক্স থেকে বলা যায়, এটি করোনাভাইরাসও ধ্বংস করবে।

ড. লতিফুল বারী আরো বলেন, আমাদের দেশে শাক-সবজি বা ফলমুল জীবাণুমুক্ত করার জন্য পানি ছাড়া অন্য কিছু ব্যবহার করা হয় না। এতে মিশে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফরমালিন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে থাকা এই পাউডার ব্যবহার করলে অনেক ক্ষতি থেকে রেহাই পাওয়া যাবে।

পাউডারের ব্যবহার সম্পর্কে তিনি বলেন, পানির সঙ্গে শতকরা একভাগ হারে পাউডার মিশিয়ে শাক-সবজি ধুয়ে নিলেই তা জীবাণুমুক্ত হবে। এটা এতটাই নিরাপদ যে খেয়ে ফেললেও কোন সমস্যা নেই। ফলে বাড়িতে ব্যবহারের জন্যও আমরা সুপারিশ করছি। কোন প্রতিষ্ঠান যদি ব্যবসায়িক উদ্দেশ্যে এটির উৎপাদনে যেতে চায়, তাদের সব ধরনের সহযোগিতার কথাও বলেন এই গবেষক।

ফের নিরাপত্তাহীনতার অভিযোগ আনলেন বাংলাদেশের সেই কোচ
  • ২৫ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বদলি রেলের পরিদর্শক আমান
  • ২৫ আগস্ট ২০২৬
আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬