১৪ দিনের মধ্যে করোনার ‘ভ্যাকসিন’ তৈরির ঘোষণা যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীর

২১ এপ্রিল ২০২০, ০৪:৩৫ PM

© সংগৃহীত

আগামী ১৪ দিনের মধ্যে করোনাভাইরাসের একটি অ্যান্টি-ভাইরাল ড্রাগ তৈরির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলের মেহারি মেডিকেল কলেজের একজন বিজ্ঞানী। করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করা এই বিজ্ঞানী ড. ডোনাল্ড অ্যালেন্ডার কয়েক বছর আগে জিকা ভাইরাসের সফল অ্যান্টি-ভাইরাস নিয়ে কাজ করেছিলেন।

ড. ডোনাল্ড অ্যালেন্ডার বলেন, ভাইরাসটি কিভাবে আপনার শরীরে প্রবেশ করে, এটি কোথায় যায় এবং এটি কীভাবে সংক্রামিত হয় সেটা আমি বুঝে ফেলেছি। এখন শুধু ওষুধ তৈরির অপেক্ষা। আশা করি আগামী দু'সপ্তাহের মধ্যে আমি এটা তৈরি করে ফেলবো।

তিনি বলেন, তার লক্ষ্য আগামী দুই সপ্তাহের মধ্যে অ্যান্টি-ভাইরাল ভ্যাকসিন তৈরি করা। তারপরে এটি ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে পাঠানো হবে এবং যদি সফল হয়, তবে কয়েক মাসের মধ্যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ) অনুমোদনের জন্য আবেদন জানানো হবে।

জিকা ভাইরাসের অ্যান্টিভাইরাল ড্রাগের সাফল্য তাকে আশাবাদী করে তুলেছে জানিয়ে তিনি আরো বলেন, আমি নিশ্চিত এই ড্রাগ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেকটাই কমিয়ে আনবে। একটি ভ্যাকসিন উৎপাদন করতে ১৮ মাস সময় লাগবে, তবে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি অ্যান্টিভাইরাল ড্রাগ মাত্র একবারই ব্যবহার করা হবে।

সূত্র- ব্ল্যাক এন্টারপ্রাইজ।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বা…
  • ১৭ জুন ২০২৬
ব্রাজিলের ৬৪ বছরের রেকর্ড ভাঙতে পারবে আর্জেন্টিনা?
  • ১৭ জুন ২০২৬
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, যা বলছে সুপার কম্পিউট…
  • ১৭ জুন ২০২৬
আর্জেন্টিনা ভক্ত ছাত্রদল নেতাকে ব্রাজিল সমর্থক বানিয়ে ফেসবু…
  • ১৭ জুন ২০২৬
শিক্ষকের বেত্রাঘাতে ১০ বছরের শিক্ষার্থী আহত, হাসপাতালে ভর্তি
  • ১৭ জুন ২০২৬
প্রেমের টানে নবীনগরে চীনা যুবক, চলছে বিয়ের প্রস্তুতি
  • ১৬ জুন ২০২৬
×