ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ আয়োজন আইডিয়া ফাউন্ডেশনের

০৫ জুলাই ২০২৬, ১০:৫৩ PM
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি © টিডিসি সম্পাদিত

উন্নয়ন গবেষণা, নীতি প্রণয়ন ও প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ‘Impact Evaluation for Development Practitioners’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস (iDEA Foundation)। গত ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিত এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন উন্নয়ন সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান ও পরামর্শক প্রতিষ্ঠানের গবেষক, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন (M&E) বিশেষজ্ঞ এবং উন্নয়ন পেশাজীবীরা অংশ নেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের ইমপ্যাক্ট ইভ্যালুয়েশনের মৌলিক ধারণা, গবেষণা নকশা, বিভিন্ন মূল্যায়ন পদ্ধতি এবং উন্নয়ন প্রকল্পে এসব পদ্ধতির বাস্তব প্রয়োগ সম্পর্কে দক্ষ করে তোলা। 

প্রশিক্ষণটি পরিচালনা করেন আইডিয়া ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান, বিশ্বব্যাংকের পরামর্শক ও ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন বিশেষজ্ঞ হোসাইন এ. সামাদ। তিনি ইমপ্যাক্ট ইভ্যালুয়েশনের তাত্ত্বিক ভিত্তি, গবেষণা কৌশল, পরীক্ষামূলক পদ্ধতি এবং বাস্তব প্রকল্পে এসব পদ্ধতির কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম। 

এ ছাড়া উপস্থিত ছিলেন আইডিয়া ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারি ও সমাজবিজ্ঞানী খন্দকার সাখাওয়াত আলী।

দুই দিনের এই প্রশিক্ষণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), প্রগ্রেস ইনক. এবং জিআরএম কনসালটেন্সির গবেষক ও উন্নয়ন পেশাজীবীরা অংশ নেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণটিকে সময়োপযোগী, ব্যবহারিক এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে কার্যকর বলে অভিহিত করেন। 

আইডিয়া ফাউন্ডেশন জানিয়েছে, ভবিষ্যতেও উন্নয়ন গবেষণা ও প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬