জুলহাসের প্লেন তৈরির স্বপ্ন পূরণ করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

০৭ মার্চ ২০২৫, ১২:১১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
জুলহাস ও তার বানানো বিমান

জুলহাস ও তার বানানো বিমান © সংগৃহীত

মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার তৈরি উড়োজাহাজ দেশজুড়ে আলোড়ন তুলেছে। এবার তার গবেষণা ও উন্নয়নের কাজে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। জুলহাসকে বিমান তৈরির ব্যয়সহ সব লজিস্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে এয়ারলাইন্সটি।

বৃহস্পতিবার (৬ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম বলেন, জুলহাসের গবেষণাকে এগিয়ে নিতে তার উড়োজাহাজ নির্মাণে প্রয়োজনীয় সব আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া, গবেষণা বা প্রশিক্ষণের জন্য যদি তার বিদেশে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও ইউএস-বাংলা তাকে পূর্ণ সহযোগিতা করতে চায়।

বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের উত্তরা কার্যালয়ে আসেন জুলহাস মোল্লা। এসময় তাকে এ প্রস্তাব দেয় ইউএস-বাংলা  এয়ারলাইন্স। জুলহাস তার পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। 

জুলহাসের এ আবিষ্কারের মধ্যে দিয়ে দেশেই বিমান তৈরীর বীজ বপন হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।   তার মেধাকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য দেশ ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছেন বিশ্লেষকরা। 

শিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া কারাগারে
  • ১৬ জুন ২০২৬
ইনজুরি কাটিয়ে আর্জেন্টিনার একাদশে ফিরছেন লিওনেল মেসি
  • ১৬ জুন ২০২৬
রাজধানীতে একই পরিবহনের পাল্লা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে…
  • ১৬ জুন ২০২৬
দুই ঘণ্টার মধ্যেই সরানো হলো গোবিপ্রবির প্রধান ফটকের টিনের ব…
  • ১৬ জুন ২০২৬
আলজেরিয়ার হয়ে কেন খেলছেন ফ্রান্সের কিংবদন্তি জিদানের ছেলে?
  • ১৬ জুন ২০২৬
নর্দানে জেএমসি ক্লাবের নেতৃত্বে রাসেল কবির-ফুয়াদ
  • ১৬ জুন ২০২৬
×