ক্যান্সার আছে কিনা জানা যাবে মাত্র দশ মিনিটে

১৫ ডিসেম্বর ২০১৮, ১০:৩২ PM

© সংগৃহীত

মাত্র দশ মিনিটেই রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্ত করা যাবে বলে দাবি করছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ইন্সস্টিটিউট ফর বায়ো ইঞ্জিনিয়ারিং ও ন্যানো টেকনোলজির তিন সদস্য বিশিষ্ট বিজ্ঞানীদের একটি দল ৷ এই গবেষণার নেতৃত্বে ছিলেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়েরই একজন অধ্যাপক ম্যাট ট্রাউ, আবু সিনা এবং পোস্টডক্টরাল রিসার্চ ফেলো ড.লরা কারাসকোসা ৷

দেশটির বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ সংক্রান্ত একটি গবেষণার পর জানিয়েছেন, ক্যান্সার পরীক্ষা এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। তারা গবেষণায় মানুষের শরীরে বিদ্যমান ডিএনএর গঠন বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন।

ন্যাচার কমিউনিকেশন্স নামের একটি জার্নালে প্রকাশিত ওই নিবন্ধে বলা হয়েছে, ডিএনএর গঠন পরীক্ষা করে মানুষের শরীরে ক্যান্সারের সেল আছে কি-না তা জানা যাবে। আর এই পদ্ধতি আবিস্কারের মাধ্যমে আগের পদ্ধতির চেয়ে অনেক কম সময়ে ক্যান্সার শনাক্ত করা সম্ভব বলে জানিয়েছেন তারা।

গবেষণাকারী প্রতিষ্ঠান কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাট ট্রু এক বিবৃতি দিয়ে এ সম্পর্কে বলেন, ‘ক্যান্সারযুক্ত ডিএনএ অণুগুলো সাধারণ অণুর চেয়ে একেবারেই ভিন্ন। যার ফলে থ্রিডি ন্যানোস্ট্রাকচারের পদ্ধতির মাধ্যমে খুব সহজেই ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে।’

গোটা বিশ্বের বিজ্ঞানীরা ক্যান্সার শনাক্তের পদ্ধতি আবিস্কারে কাজ করে যাচ্ছেন। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ঘোষণা দেন যে তারা ‘ক্যান্সার সিক’ নামে রক্ত পরিক্ষার এক পদ্ধতি আবিস্কার করেছেন। ওই পদ্ধতির মাধ্যমে আট ধরনের ক্যান্সার শনাক্ত করা সম্ভব। তবে তারা গবেষকরা আরো বলেন, ‘এই পরীক্ষাটি ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার আগে অনেক বেশি গবেষণা দরকার।’

আলিম ভর্তির নীতিমালা প্রকাশ
  • ২৫ আগস্ট ২০২৬
মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সাল…
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসার সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক …
  • ২৫ আগস্ট ২০২৬
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম …
  • ২৫ আগস্ট ২০২৬