গুগলের এআই ভিডিও মডেল যুক্ত হচ্ছে ইউটিউব শর্টসে

২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

রিলস কিংবা শর্টস ভিডিওর জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। ফেসবুক ও ইন্সটাগ্রাম রিলস কিংবা ইউটিউবের শর্টস ভিডিও পছন্দের তালিকার শীর্ষে। এগুলো থেকে সহজে আয় করাও সম্ভব। তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ভিডিও তৈরির সুযোগ দিতে ইউটিউব শর্টসে গুগলের ‘ভিও’ এআই ভিডিও মডেল যুক্ত করতে যাচ্ছে ইউটিউব। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি কাজে লাগিয়ে দ্রুত ও সহজে পছন্দের ভিডিও তৈরি করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের ভিও মডেলটি ওপেনএআইয়ের তৈরি ‘সোরা’ মডেলের মতোই স্বয়ংক্রিয়ভাবে উন্নত মানের ভিডিও তৈরি করতে পারে। এটি ব্যবহার করে সর্বোচ্চ ১ হাজার ৮০ পিক্সেলের ছয় সেকেন্ডের ভিডিও তৈরির পাশাপাশি সিনেমার মতো আবহও যোগ করা যাবে। এর ফলে নির্মাতারা ভিডিওর বিষয়বস্তু লিখে সহজেই আকর্ষণীয় শর্টস ভিডিও তৈরি করতে পারবেন ।

আরও পড়ুন: ইউটিউব দেখে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু

এছাড়া পুরোনো ভিডিও সম্পাদনা ও রিমিক্স করে নতুন ভিডিও তৈরি করা যাবে বলে জানিয়েছে ইউটিউব। তবে এআই মডেলটি দিয়ে তৈরি সব ভিডিওতে ডিপমাইন্ডের জলছাপ দেখা যাবে। এর ফলে দর্শকেরা সহজেই বুঝতে পারবেন ভিডিওটি তৈরি করা হয়েছে এইআই প্রযুক্তি ব্যবহার করে।  তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬