আজকের শিশুরাই আগামী দিনের প্রোগ্রামার: মোস্তাফা জব্বার

৩০ অক্টোবর ২০১৮, ০৭:১৪ PM
জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন মোস্তাফা জব্বার

জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন মোস্তাফা জব্বার © টিডিসি ফটো

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের প্রোগ্রামার হবে। বর্তমান সরকার এ লক্ষ্যে বাস্তবায়নে ৪৩ হাজার ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করাসহ তথ্যপ্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ জাতি গঠন করতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন করছে।

মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মোস্তাফা জব্বার বলেন, ছোটবেলা থেকেই শিশুদের প্রোগ্রামিংয়ের ওপর শিক্ষা দিতে হবে। কারণ প্রোগ্রামিংয়ের চর্চাটা ছোট থেকেই হওয়া উচিত। আমাদের সন্তানেরা অনেক মেধাবী। আমরা আমাদের যে প্রজন্মকে এখন প্রাইমারি স্কুলে যেতে দেখি, তাদেরকে স্মার্টফোনের ব্যবহার শেখাতে হয় না। তাই আমরা তাদের এমন স্থানে নিয়ে যেতে চাই যেন তারা ছোট থেকেই প্রোগ্রামিং জানতে পারে।

জুনাইদ আহমেদ পলক বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীরা যেন প্রোগ্রামিং, কোডিংসহ তথ্যপ্রযুক্তিতে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। এ লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯ হাজার ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। তিনি বলেন, উদ্ভাবন ও সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগাতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগাতে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিসিসি এর নির্বাহী পরিচাল পার্থপ্রতীম দেব, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নির্বাহী পরিচালক সাব্বির বিন সামস ও বিসিসি এর পরিচালক ইনামুল হক।

মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সাল…
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসার সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক …
  • ২৫ আগস্ট ২০২৬
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম …
  • ২৫ আগস্ট ২০২৬
সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬