মাত্র ৫০০ টাকায় ক্যান্সার শনাক্ত

০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৬ PM

© ফাইল ফটো

উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকের নেতৃত্বে একদল গবেষক রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। এতে মাত্র ৫০০ টাকায় ক্যান্সার শনাক্ত করা যাবে। ড. ইয়াসমিন হক বিশিষ্ট কথাসাহিত্যিক ও বিজ্ঞানী ড. মুহাম্মদ জাফর ইকবালের স্ত্রী।

আজ বুধবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গবেষক দলের প্রধান অধ্যাপক ড. ইয়াসমিন হক বলেন, এই প্রযুক্তির ফলে পাঁচ মিনিটের মধ্যেই জানা যাবে কোনো ব্যক্তির শরীরে ক্যানসার আছে কিনা। এই প্রক্রিয়ায় স্বল্প খরচে মাত্র ৫০০ টাকার মধ্যেই শনাক্তকরণ সম্ভব হবে। আশা করছি আগামী এক বছরের মধ্যেই দেশের সকল মানুষ এর সুফল ভোগ করতে পারবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ, বিশ্বব্যাংকের প্রতিনিধি মুখলেসুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, এর আগেও বিশ্বে প্রথমবারের মত ক্যান্সার শনাক্তকরণের যন্ত্র আবিষ্কার করে শাবিপ্রবির অধ্যাপক মুহম্মদ জহুরুল আলম সিদ্দিকী।

 

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ, এসএসসি পাশেই আবেদন
  • ৩০ অক্টোবর ২০২৬
মধ্যপ্রচ্যের এক দেশে তৈরি হচ্ছে স্বর্ণখচিত রাস্তা! কেমন হবে…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্লুটোর কাছেই লুকিয়ে ছিল নতুন বামন গ্রহ, ক্যামেরায় ধরা পড়েও…
  • ৩০ অক্টোবর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত? 
  • ৩০ অক্টোবর ২০২৬
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর …
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চুরির অভিযোগে শাখা ছাত্রদল সভাপ…
  • ৩০ অক্টোবর ২০২৬