একাদশে ভর্তির তৃতীয় ধাপে মনোনীত লক্ষাধিক শিক্ষার্থী

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২২ PM
একাদশ শ্রেণিতে তৃতীয় ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে তৃতীয় ধাপের ফল প্রকাশ © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের শেষ ধাপের (তৃতীয় ধাপ) নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে ১ লাখ ১৮ হাজার ৫৪২ জন শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হয়েছে। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সব শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, কলেজ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে xiclassadmission.gov.bd এই ফল প্রকাশ করা হয়েছে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলেও এসএমএস পাঠানো হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে, তৃতীয় ধাপে ১ লাখ ১৮ হাজার ৫৪২ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে বিভিন্ন কলেজে মনোনীত হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনীতরা নিশ্চয়ন করবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ২ মার্চ।

জনা গেছে, মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে।

তবে পরে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চয়ন করতে হবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

ঈদুল আজহার ছুটি শেষে কাল খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ জুন ২০২৬
রামিসাকে ধর্ষণের কথা স্বীকার সোহেলের, হত্যার বিষয়ে দিলেন চা…
  • ০১ জুন ২০২৬
তেলের মূল্যবৃদ্ধি জনগণের সাথে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ: জা…
  • ০১ জুন ২০২৬
ফটিকছড়িতে বাসের চাপায় বাবা-ছেলে নিহত
  • ০১ জুন ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ শিক্ষার্থী, ১৬ ঘণ্টা পর মরদেহ …
  • ০১ জুন ২০২৬
প্রথম কার্যদিবসেই বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু, কবে পাবেন শিক…
  • ০১ জুন ২০২৬