এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন

১১ নভেম্বর ২০২১, ০৭:৪৮ PM
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের একাংশ পরীক্ষার সময় পেছানোর দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরে প্রথম কয়দিন ক্লাস করার পরে ৮০-৯০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে যায়নি। যারা গিয়েছিলো তারা নিয়মিত ক্লাস করার পরেও সিলেবাস এখনো শেষ হয়নি। অ্যাসাইমেন্ট করেই অনেক সময় চলে গেছে, তারপর আবার প্র্যাকটিক্যাল তো আছেই। অন্যদিকে একাধিক ধর্মীয় ছুটিতে ১০-১২ দিন শেষ হয়ে গেছে।

তারা বলেন, এ প্রস্তুতিতে পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব নয়। পরীক্ষা পিছিয়ে দিয়ে তারপর এ সময়ের মধ্যে ক্লাস করিয়ে সিলেবাস শেষ করেই পরীক্ষা আয়োজন করা হোক। এ স্বল্প প্রস্তুতির পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থীই ফেল করার আশঙ্কায় রয়েছেন। বেশিরভাগ শিক্ষার্থী এ প্রস্তুতিতে পরীক্ষায় অংশ নিতে আগ্রহী নয়।

মানববন্ধনে নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা সিটি কলেজসহ রাজধানীর আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্যমতে, চলতি বছরের এইচএসসি এবং সমমান পরীক্ষা ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। শেষ হবে ৩০ ডিসেম্বর। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা— দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নটর ডেম কলেজের শিক্ষার্থী দীপ্ত সিকদার বলেন, আমাদের এ প্রস্তুতিতে আগামী ২ ডিসেম্বর পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়। আমাদেরকে অ্যাসাইমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দিতে হবে। এ দাবিতেই আজকে আমরা কর্মসূচি করেছি। সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রক্তের প্রয়োজনে রাত-দিন ছুটে চলেন কুয়েটের ‘ড্রিমের’ স্বেচ্ছ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্য নিয়ে জটিলতার দ্রুত সমাধান চান অ্যালামনাইরা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬