সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা ভাবছেন উপাচার্যরা

১৫ আগস্ট ২০২০, ১২:১০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে পাঠদান অব্যাহত রেখেছে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এরই মাঝে বিভিন্ন সূত্র বলছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হতে পারে।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিলে কীভাবে বিদ্যাপীঠগুলো তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে? আর চলমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কি ভাবছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা? দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য সেটিই বের করার চেষ্টা করেছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে আমাদের অনেক কিছু ভাবতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের শিক্ষকরা ইতোমধ্যেই এই বিষয় নিয়ে ভাবছেন। তবে আমরা হুট করে কোনো সিদ্ধান্ত নিবো না।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশে করোনার সংক্রমণ কমার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর আবারো বন্ধ করে দেওয়া হয়েছে। সে দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তবে সব বিষয়ে ইউরোপ-আমেরিকার মতো হবে না। আমাদের নিজস্ব কিছু বিষয় আছে। এই বিষয়গুলো ভেবে বিজ্ঞান সম্মত উপায়ে আমরা বিশ্ববিদ্যালয়গুলো খুলতে চাই।

জাতীয় বিশ্ববিদ্যালয়:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনাকালীন সময়ে অনলাইন পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতি কিছুটা হলেও পোষানো যাচ্ছে। বিশ্ববিদ্যালয় খোলার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হলে তবেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা উচিৎ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে বিশেষজ্ঞদের সাথে বর্তমান অবস্থা গভীর ভাবে পর্যবেক্ষণ করে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করেন। আর হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা কঠিন। আমাদের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরও ভালো করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. মো. শাহজাহান বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে দিকনির্দেশনা দেবে আমরা সেটিই অনুসরণ করব’’।

এক জেলায় একদিনে ১৪ হাজার লিটার তেল উদ্ধার, জড়িতদের অর্থ ও…
  • ০১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহে একদিনে ২১ শিশু ভর্তি
  • ০১ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে তেল মজুত রেখে বিক্রি বন্ধ, ৪ পাম্পকে জরিমানা
  • ০১ এপ্রিল ২০২৬
ড্রোন হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
  • ০১ এপ্রিল ২০২৬
দুই তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্…
  • ০১ এপ্রিল ২০২৬
জবির গনিত বিভাগের সেমিনারে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence