রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

১৭ জুলাই ২০২০, ১১:১৮ AM

© ফাইল ফটো

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তাঁর একান্ত সহকারী সচিব আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ শুক্রবার (১৭ জুলাই) এক শোক বাণীতে উপাচার্য বলেন, আবদুল হাই ছিলেন মানুষের কল্যাণকামী সরল মনের সজ্জন মানুষ। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। এছাড়া, তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।

উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আবদুল হাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

আওয়ামী আমলের সব সার ডিলার বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী,…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে ছয় সাংবাদিক হেনস্তার ঘটনায় ডাকসুর প্রতিবাদ 
  • ২৩ এপ্রিল ২০২৬
শীর্ষ নেতাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ বৈছাআ মুখপাত…
  • ২৩ এপ্রিল ২০২৬
বনানীতে পথচারীকে বাঁচাতে গিয়ে রোড ডিভাইডারে উঠে গেল বাস, নি…
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ৪ হাজার ইয়াবাসহ নারী আটক
  • ২৩ এপ্রিল ২০২৬