বাংলাদেশ ছেড়েছেন ১১০ আফগান শিক্ষার্থী

০৬ জুন ২০২০, ০২:৪৮ PM

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের ১১০ জন আফগান শিক্ষার্থী বাংলাদেশ ছেড়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে আফগান দূতাবাসের সহকারী ওয়াইস রেজা।

তিনি বলেন, ‘আমরা আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর। তাছাড়া বাংলাদেশের করোনা পরিস্থিতি দিন দিন নাজুক হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের দেশের সম্পদ কোমলমতি ছাত্রছাত্রীদের বিপদগ্রস্ত করতে পারি না। তাই এমন উদ্যোগ নিয়েছে আফগান সরকার।’

তিনি জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার তাদের ফিরিয়ে আনা হবে। তবে এখন শিক্ষার্থীরা তাদের অবশিষ্ট কিছু পাঠ্যক্রম অনলাইনে সম্পন্ন করবেন। মাঝপথে শিক্ষার্থীদের ফিরে যাওয়ার সকল ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও দেশের সরকার যৌথভাবে বহন করছে বলে তিনি জানান।

ইতোমধ্যে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের ফেরত নিয়েছে বিভিন্ন দেশ। শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশে কর্মরত রয়েছেন-এমন অনেক দেশের নাগরিক তাদের নিজস্ব সরকারি ব্যবস্থাপনায় নিজ নিজ দেশে ফিরে গেছেন। বাংলাদেশে অবস্থানরত আফগানিস্তানের দূতাবাস থেকে সরাসরি তদারকির মাধ্যমে তাদের এই ফিরে যাওয়া কর্যক্রম পরিচালনা করা হয়।

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬
যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬