করোনায় ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মৃত্যু

০৭ মে ২০২০, ১১:৪২ AM

© টিডিসি ফটো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এ অধ্যাপকের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে ঢাবি উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরী ছিলেন এদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ, লেখক, গবেষক ও মানবিক চেতনার অসাধারণ গুণী ব্যক্তি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল সুনামের সাথে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির অনারারি ট্রেজারারসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

উপাচার্য মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, সরাসরি…
  • ২৫ অক্টোবর ২০২৬
পুলিশ হেফাজতে থাকা ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএন…
  • ২৫ অক্টোবর ২০২৬
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই, চূড়ান্…
  • ২৫ অক্টোবর ২০২৬
২০২৭ সালের রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষ…
  • ২৫ অক্টোবর ২০২৬
রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার ত…
  • ২৫ অক্টোবর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির আইসিটি বই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসল, এনসিটিবি…
  • ২৫ অক্টোবর ২০২৬