ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিভিত্তিক সামাজিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাজ্ঞ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ জানুয়ারি নওশের আহমেদকে সভাপতি ও হাবীবুল্লাহ সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার পর শুক্রবার মডারেটর অধ্যাপক ডঃ মাহমুদুর রহমান ও অধ্যাপক এ কে এম ইফতেখারুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য পদ পেলেন, সহ-সভাপতি- রিতু কর্মকার, মুশফিকুর রহমান তামিম; যুগ্ম সাধারণ সম্পাদক- মো. ওসমান গনি, মো. নাকিব হোসেন; সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান, জাহিদ হাসান; অর্থ সম্পাদক- আঁখি আরা জামান; দপ্তর সম্পাদক- রিমন মন্ডল; উপ দপ্তর সম্পাদক- প্রত্যাশা বাহার উর্মি; প্রচার সম্পাদক- এমরান মজুমদার; উপ প্রচার সম্পাদক- মোহতাসিন বিল্লাহ; সংস্কৃতি সম্পাদক- তাহরিনা তানজিম; উপ সংস্কৃতি সম্পাদক- ফারহানা রিমি; গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক- আরিনা; উপ গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক- সৈয়দ এনামুল হক; আন্তর্জাতিক সম্পাদক- জান্নাতুল নাঈম; উপ আন্তর্জাতিক সম্পাদক- আদনান পারভেজ; অনুষ্ঠান ও কর্মসূচি সম্পাদক- আশিক রাব্বানী; উপ অনুষ্ঠান ও কর্মসূচি সম্পাদক- ইনজামুল হক; প্রশিক্ষণ সম্পাদক- শোয়েবুর রহমান; আপ্যায়ন সম্পাদক- জিহাদুল ইসলাম; উপ আপ্যায়ন সম্পাদক- মোঃ লিকু মিয়া; সম্পর্ক উন্নয়ন সম্পাদক- মোঃ আলী শাওন; তথ্য ও প্রযুক্তি সম্পাদক- ওয়াসি আহমেদ; নির্বাহী সদস্য- কানিজ ফাতেমা, মির্জা সাকিব, সাবরিনা সুলতানা।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির যাত্রা শুরু করে। জ্ঞান চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে জ্ঞান ও বুদ্ধিভিত্তিক সমাজ ও দেশ গঠনে অংশীদার হওয়া এ সংগঠনের লক্ষ্য।