সিলেটে প্রাইভেট কার উল্টে এমসি কলেজের শিক্ষার্থী নিহত

১৮ জানুয়ারি ২০২০, ১২:৩৮ PM

© টিডিসি ফটো

বেপরোয়া গতিতে চালিয়ে আসা প্রাইভেট কার উল্টে সিলেট শহরের টিলাগড় এলাকায় অবস্থিত কলেজের এক শিক্ষার্থী নিহত নয়ন দাস (২৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। শুক্রবার (১৭ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন সিলেট নগরীর চামেলীবাগ এলাকার ইরেশ দাসের ছেলে। আহতরা হলেন-চালক মাহের, মেহরাব এবং রুবেল। তারা বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১ টার দিকে টিলাগড় পয়েন্টের স্পিটব্রেকার ক্রসিংয়ের সময় বেপোরোয়াভাবে চালানো প্রাইভেট কারটি উল্টে যায়। এতে প্রাইভেট কারের ভেতরের থাকা চার বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন।

শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পরে প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬