শিক্ষায় দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে দুদক

২৯ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৭ PM
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ © ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, শিক্ষা বিভাগে আমরা দুর্নীতি চাই না। এ বিষয়ে আমরা খুবই কঠোর অবস্থানে রয়েছি। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হলে বহু মামলা হবে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা, দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দশম শ্রেণির টেস্ট পরীক্ষার খাতা ছয় মাস স্কুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক বিষয়ে ফেল করলে কাউকে পরের ক্লাসে উন্নীত করা যাবে না।

তিনি বলেন, আমরা আইন জানি কিন্তু মানি না। এটা একটা সমস্যা। আইন তৈরি করা হয় মানার জন্য, প্রয়োগ করার জন্য নয়। এটা আমাদের বুঝতে হবে, শুধু পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়।

দুদক চেয়ারম্যান বলেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলে যদি আপনি যান সেখানে কিন্তু পুলিশ নাই। তারপরও সেখানে ঘর-সংসার চলছে। ছেলেমেয়ে বড় হচ্ছে, তারা স্কুলে যাচ্ছে। সহজে একটা ছেলেমেয়েকে নিয়ে চলাফেরা করা যায়। মানে সামাজিকভাবে আইন মানার একটা বিষয় আছে। এজন্যই আইনশৃঙ্খলা এখনও রক্ষা করা সম্ভব হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, জেলা পুলিশ সুপার ফারুক আহমদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সমাজকর্মী।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close