হাইকোর্টের রায়ের পর পবিপ্রবিতে ডিভিএম পুনঃঅন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ PM
এএনএসভিএম অনুষদের ডিনের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা

এএনএসভিএম অনুষদের ডিনের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা © টিডিসি

উচ্চ আদালতের রায়ের পর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিতে পুনঃঅন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে পূর্বে কম্বাইন্ড ডিগ্রির আওতায় অন্তর্ভুক্ত হওয়া ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা হাইকোর্টের রায়ের আলোকে নিজ নিজ মূল ডিগ্রিতে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এএনএসভিএম অনুষদের ডিনের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারা আগে ডিভিএম ডিসিপ্লিনের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫৪তম (জরুরি) একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিভিএম এবং অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রি বাতিল করে তাদের বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রির আওতায় অন্তর্ভুক্ত করা হয়।

পরবর্তী সময়ে হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নং ১৭৩১৮/২০২৫ মামলার রায়ে পৃথকভাবে ডিভিএম ও বিএসসি এএইচ (অনার্স) ডিগ্রি বাতিলের সিদ্ধান্তকে আইনবহির্ভূত ঘোষণা করা হয় এবং স্বতন্ত্র কোর্সসমূহ সমান্তরালভাবে চালু রাখার নির্দেশ প্রদান করা হয়। রায়ের আলোকে শিক্ষার্থীরা তাদের একাডেমিক অবস্থান স্পষ্ট হওয়ায় আগের ডিভিএম ডিগ্রি দাবি জানান।

এ বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থী সৈকত হাসান বলেন, ‘আমাদের যখন কম্বাইন্ড ডিগ্রির আওতায় আনা হয়েছিল, তখন জানানো হয়েছিল যে সারা দেশে একক কম্বাইন্ড ডিগ্রি বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি বাস্তবায়ন করা হবে। কিন্তু বাস্তবে তা আর কার্যকর হয়নি। এখন হাইকোর্টের রায় আমাদের পূর্বের ডিগ্রি ডিভিএমে ফেরার সুযোগ করে দিয়েছে। যেহেতু ডিভিএম একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি, তাই আমরা আমাদের মূল ভর্তি ডিসিপ্লিন অনুযায়ী ডিভিএম ডিগ্রি পুনঃবাস্তবায়ন চাই।’

এ সময় আরেক শিক্ষার্থী বলেন, ‘ডিভিএম ডিসিপ্লিনে প্রত্যাবর্তনের পেছনে একাডেমিক ও পেশাগত কয়েকটি যৌক্তিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ভবিষ্যতে ডিগ্রির স্বীকৃতি, পেশাগত নিবন্ধন ও উচ্চশিক্ষায় সম্ভাব্য জটিলতা এড়ানো, ক্রেডিট সমন্বয় বা প্রশাসনিক রূপান্তরজনিত কারণে সেশনজট কিংবা একাডেমিক বিভ্রান্তি দূর করা, মূল ভর্তি ডিসিপ্লিন ও একাডেমিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখা এবং পেশাগত পরিচয় ও কর্মজীবনের পরিকল্পনায় স্বচ্ছতা বজায় রাখা।’

শিক্ষার্থীরা তাদের আবেদনকে আইনসম্মত ও একাডেমিক স্বার্থসংশ্লিষ্ট দাবি হিসেবে উল্লেখ করে বিষয়টির শান্তিপূর্ণ ও প্রশাসনিক সমাধান প্রত্যাশা করেছেন। আদালতের রায় যথাযথ বাস্তবায়নের অংশ হিসেবে তাদের ডিভিএম ডিসিপ্লিনে পুনঃঅন্তর্ভুক্তির বিষয়টি সদয় বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে লঘুচাপ, অতিভারি বৃষ্টির আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার
  • ০৩ জুলাই ২০২৬
সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি …
  • ০৩ জুলাই ২০২৬
মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান
  • ০৩ জুলাই ২০২৬
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence