যুক্তরাষ্ট্রের লিডারশিপ প্রোগ্রামে ঢাবির অর্পণের অংশগ্রহণ

২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ PM
অর্পণ সাহা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

অর্পণ সাহা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভারে অনুষ্ঠিত অপটিকা স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী অর্পণ সাহা। চলতি বছরে বিশ্বের বাছাইকৃত ১০০ শিক্ষার্থীকে নিয়ে এই লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক এই ফোরামে একমাত্র অর্পণ সাহা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাবির ইইই বিভাগের দুজন শিক্ষার্থী এই অনুষ্ঠানের জন্য নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন— অর্পণ সাহা এবং মোহাম্মদ আজমাইন ফাতিন। নির্বাচনের পর অর্পণ সাহা প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য অপটিকা স্পন্সর করে এবং যাবতীয় খরচ বহন করে।

জানা গেছে, লিডারশিপ প্রোগ্রামে ইন্টারেক্টিভ কর্মশালা, গ্রুপ আলোচনা এবং যোগাযোগ, দলগত কাজ এবং পরিষেবা-ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্ব বিকাশের গুণাবলী অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করা হয়।

লিডারশিপ প্রোগ্রামের পাশাপাশি অর্পণ সাহা ফ্রন্টিয়ার্স ইন অপটিক্স + লেজার সায়েন্স (FiO + LS) সম্মেলনে যোগদান করেন এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। FiO + LS হল— অপটিক্স এবং ফোটোনিক্সের অন্যতম প্রধান আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনটি অপটিক্যাল সায়েন্স এবং লেজার প্রযুক্তির শীর্ষস্থানীয় গবেষক, অনুষদ সদস্য এবং শিল্প পেশাদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬