ঢাবির বিডিএস পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর বিডিএস পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের নভেম্বর ও আগস্ট মাসের বিভিন্ন পেশাদার বিডিএস পরীক্ষার পরিবর্তিত সময়সূচির এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কারিকুলামের অধীনে ২০২৫ সালের নভেম্বর মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত পেশাদার বিডিএস পরীক্ষা এবং পুরাতন কারিকুলামের অধীনে ২০২৫ সালের আগস্ট মাসের দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত পেশাদার বিডিএস পরীক্ষা এই সংশোধিত সময়সূচির অন্তর্ভুক্ত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সব লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্ব-স্ব ডেন্টাল কলেজ ও চিকিৎসা কলেজের ডেন্টাল ইউনিটে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষে পর্যায়ক্রমে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

পুরাতন কারিকুলামের অধীনে আগস্ট ২০২৫-এর বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। এ সময়সূচি অনুযায়ী দ্বিতীয় পেশাদার বিডিএস পরীক্ষায় ২৯ ডিসেম্বর ২০২৫ জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি, ৫ জানুয়ারি ২০২৬ জেনারেল প্যাথলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, ১০ জানুয়ারি ওরাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এবং ১৪ জানুয়ারি ডেন্টাল পাবলিক হেলথ বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৭ জানুয়ারি ২০২৬।

আরও পড়ুন: আন্দোলনের মুখে রাবির আওয়ামীপন্থী ৬ ডিনের পদত্যাগ

পুরাতন কারিকুলামের তৃতীয় পেশাদার পরীক্ষায় ২৯ ডিসেম্বর ২০২৫ জেনারেল মেডিসিন, ৫ জানুয়ারি ২০২৬ জেনারেল সার্জারি এবং ১১ জানুয়ারি পেরিওডোন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথলজির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৭ জানুয়ারি ২০২৬।

চূড়ান্ত পেশাদার পরীক্ষায় ৩১ ডিসেম্বর ২০২৫ প্রোস্থোডোন্টিক্স, ৪ জানুয়ারি ২০২৬ অর্থোডোন্টিক্স, ৭ জানুয়ারি কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডোন্টিক্স, ১০ জানুয়ারি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি এবং ১৪ জানুয়ারি পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পর্যায়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৯ জানুয়ারি ২০২৬।

নতুন কারিকুলামের অধীনে নভেম্বর ২০২৫-এর বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। এ সময়সূচি অনুযায়ী প্রথম পেশাদার পরীক্ষায় ৩১ ডিসেম্বর ২০২৫ অ্যানাটমি (পেপার-১), ৪ জানুয়ারি ২০২৬ সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস (পেপার-২), ১০ জানুয়ারি ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি (পেপার-১) এবং ১৪ জানুয়ারি ডেন্টাল অ্যানাটমি (পেপার-২) বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৯ জানুয়ারি ২০২৬।

নতুন কারিকুলামের দ্বিতীয় পেশাদার পরীক্ষায় ২৯ ডিসেম্বর ২০২৫ জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি (পেপার-১) এবং ৫ জানুয়ারি ২০২৬ প্যাথলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি (পেপার-২) বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০ জানুয়ারি ২০২৬।

নতুন কারিকুলামের তৃতীয় পেশাদার পরীক্ষায় ২৯ ডিসেম্বর ২০২৫ জেনারেল মেডিসিন (পেপার-১), ৫ জানুয়ারি ২০২৬ জেনারেল সার্জারি (পেপার-২) এবং ১১ জানুয়ারি পেরিওডোন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথলজি (পেপার-২) বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৭ জানুয়ারি ২০২৬।

চূড়ান্ত পেশাদার পরীক্ষায় ৩১ ডিসেম্বর ২০২৫ প্রোস্থোডোন্টিক্স (পেপার-১), ৪ জানুয়ারি ২০২৬ অর্থোডোন্টিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স (পেপার-২), ৭ জানুয়ারি কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডোন্টিক্স (পেপার-২), ১০ জানুয়ারি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি (পেপার-২) এবং ১৪ জানুয়ারি পেডোডোন্টিক্স অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ (পেপার-২) বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৯ জানুয়ারি ২০২৬।

ছাত্রদলের নবীনবরণ থাকায় জবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9