ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্সের সুযোগ, আবেদন সিজিপিএ ২.৫ হলেই

৩১ অক্টোবর ২০২৫, ০১:১০ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ১২:৫২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ২০২৫-২৬ সেশনে সান্ধ্যকালীন ৪র্থ ব্যাচে 'সমাজবিজ্ঞান ও সামাজিক নীতি' বিষয়ে মাস্টার্স (এমএসএসপি) প্রোগ্রামে ভর্তি পক্রিয়া শুরু হয়েছে। 

বিজ্ঞাপ্তিতে বলা হয়, অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবেন; আবেদন করার জন্য ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে বা দ্বিতীয় বিভাগে পাস করতে হবে।
যাদের শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা ‘D’ গ্রেড রয়েছে, তারা আবেদন করতে পারবেন না।

এ ছাড়াও ভর্তি পরীক্ষা ‘সমাজবিজ্ঞান ও সামাজিক নীতি’ বিষয়ে মাস্টার্স ভর্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আগেই প্রয়োজনীয় কাগজপত্র সমাজবিজ্ঞান বিভাগে জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষা বিষয় ও মান বন্টন:
লিখিত পরীক্ষায় হবে—ভাষা ও যোগাযোগ, পরিমাণগত দক্ষতা (quantitative aptitude) এবং রাইটিং স্কিলস। মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষার মান ৮০ এবং মৌখিক পরীক্ষার মান ২০।

আবেদনপত্র সংগ্রহ:
ভর্তির ফর্ম সমাজবিজ্ঞান বিভাগের অফিস থেকে পাওয়া যাবে।

সময়সূচি:
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫;
ভর্তি ফরমের মূল্য: ১হাজার ২শত টাকা;
ভর্তি পরীক্ষার তারিখ: ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টায়।

Sociologyu

ট্যাগ: ঢাবি
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
জীবন বিমা করপোরেশনে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন …
  • ১৮ মে ২০২৬
স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান…
  • ১৮ মে ২০২৬
কুবিতে ৫ অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081