এনটিআরসিএ সুপারিশপ্রাপ্তদের বদলির জন্য যেভাবে দিতে হবে শূন্য পদের তথ্য

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে শূন্য পদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ তথ্য কীভাবে দিতে হবে, সে নিয়মও জানিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়। বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলি নীতিমালা-২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানভিত্তিক শূণ্য পদের তথ্যাদি প্রয়োজন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদ্রাসায় কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলির নিমিত্ত প্রতিষ্ঠান ভিত্তিক শূণ্য পদের তথ্যাদি আগামী ১৬ অক্টোবরের মধ্যে মেমিস সফটওয়্যারের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ কবে, যা বলছে বোর্ড

তথ্য পাঠানোর নিয়ম
dme.memis.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। পরে ওটিপি দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এরপর পদ ও শূন্যপদের অপশনে গিয়ে প্রতিষ্ঠানের তথ্য দিয়ে ‘দাখিল করুন’ ক্লিক করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬