পূর্বাচলে মোটরসাইকেল কেড়ে নিলো বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের প্রাণ

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এই ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই তরুণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনা ঘটেছে পূর্বাচল ৩০০ ফিট সড়কের লেংটার মাজার এলাকায়। নিহতরা হলেন রাজধানীর ইব্রাহীমপুর এলাকার জসীমউদ্দিনের ছেলে দীপ এবং মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন। তাদের দুইজনই প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। আহত রাব্বি, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী, বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ সোহেল রানা জানান, বিকেলে ঢাকা থেকে মোটরসাইকেলে করে তিন বন্ধু দীপ, সুমন ও রাব্বি পূর্বাচলে বেড়াতে আসেন। তাদের মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলছিল। বাইকটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে।

ধাক্কায় তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং বাইকে আগুন জ্বলে ওঠে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। দীপের অবস্থার অবনতি হওয়ায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু সন্ধ্যায় তিনি মারা যান। আহত রাব্বিকে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬