ডাকসু ও হল সংসদ নির্বাচন

রবিবার শপথবাক্য পাঠ করবেন ছাত্রদলের প্রার্থীরা

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ PM
ছাত্রদল প্যানেলের প্রার্থীরা

ছাত্রদল প্যানেলের প্রার্থীরা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের প্রার্থীরা আগামীকাল রবিবার শপথবাক্য পাঠ করবেন। বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে এ শপথবাক্য পাঠ অনুষ্ঠান আয়োজিত হবে। উন্মুক্ত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে শাখা ছাত্রদল।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা শপথবাক্য পাঠ করবেন।

এতে আরও বলা হয়, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকতে আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন।

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬