কলেজে ভর্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা যেভাবে জানা যাবে

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ PM
কলেজে ভর্তি

কলেজে ভর্তি © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) শেষ ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে কলেজগুলো আবেদন পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

https://xiclassadmission.gov.bd/ এই পোর্টালে লগইন করে কলেজগুলো নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবেন। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর কলেজের ক্লাস শুরু হবে।

এর আগে একাদশ শ্রেণির ভর্তিতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। এ ধাপেও কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হননি ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯৫ জন।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬