বরিশালের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রেফায়েতুল হায়দার

২৭ জুলাই ২০২৬, ০৭:৫০ PM
ডা. রেফায়েতুল হায়দার

ডা. রেফায়েতুল হায়দার © সংগৃহীত

বরিশালের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেফায়েতুল হায়দারকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৯ জুলাইয়ের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

উল্লেখ্য,  গত ৫ জুলাই বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদায়ন করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান শাহীনকে। পরদিন তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে আন্দোলন শুরু করেন বিএনপিপন্থী চিকিৎসকরা। ৮ জুলাই তাকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। পরে ১৩ জুলাই তার নিয়োগ বাতিল করে মন্ত্রণালয়। অপরদিকে ডা. রেফায়েতুল হায়দার বিএনপিপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত।

প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬