ঢামেক হাসপাতালের নতুন সহকারী পরিচালক ডা. নিলুফা ইয়াসমিন

২২ জুলাই ২০২৬, ০৪:৩০ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. নিলুফা ইয়াসমিন। তিনি হাসপাতালটির গাইনি বিভাগের রেজিস্ট্রার পদে রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ শাখা) এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে। এতে সই করেছেন যুগ্মসচিব সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. নিলুফা ইয়াসমিনকে তার বর্তমান পদ থেকে বদলি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (২য় ফেজ)-এর সহকারী পরিচালক (প্রশাসন) (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হলো।

বদলিকৃত এই কর্মকর্তাকে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬