আলোচনায় ময়মনসিংহে ১ হাজার শয্যার আরেকটি হাসপাতাল

১৯ জুলাই ২০২৬, ০৪:২৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৪:২৭ PM
ময়মনসিংহ

ময়মনসিংহ © সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় আরেকটি এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের চিন্তা করছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই হাসপাতাল নির্মিত হতে পারে। মন্ত্রণালয়ের একটি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র বলছে, আগামী ২২ জুলাই হাসপাতালের নির্মাণ ও শয্যা বৃদ্ধির নীতিগত অনুমোদন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন ময়মনসিংহ ও বান্দরবানে হাসপাতাল স্থাপন এবং সাতক্ষীরা ও ফরিদপুর জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের বিষয় এজেন্ডাভুক্ত করা হয়েছে।

তথ্য বলছে, কমিটির সভায় ময়মনসিংহে একটি এক হাজার শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল এবং বান্দরবানের থানচি উপজেলার মায়ানমার সীমান্তঘেঁষা বংকুপাড়ায় ২০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল স্থাপনের বিষয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যার একটি টারশিয়ারি লেভেলের স্বাস্থ্যসেবা কেন্দ্র। এটি জেলা সদরের চরপাড়া এলাকায় অবস্থিত। এ ছাড়া জেলা সদরে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও কার্যত সেটি অচলপ্রায়।

জানা গেছে, হাসপাতালের নির্মাণ ও শয্যা বৃদ্ধির নীতিগত অনুমোদন সংক্রান্ত কমিটির সভাপতি ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় যুগ্মসচিব (প্রশাসন, পরিকল্পনা, বাজেট, উন্নয়ন ও সরকারি ব্যবস্থাপনা), স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন, হাসপাতাল ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একজন উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিব, ময়মনসিংহ ও বান্দরবান জেলা সিভিল সার্জন এবং সাতক্ষীরা ও ফরিদপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক উপস্থিত থাকার কথা রয়েছে।

সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬