যশোরে ছয় বছরে ১৪ হাজারের বেশি আত্মহত্যার চেষ্টা, ৩৪৪ জনের মৃত্যু

১৫ জুলাই ২০২৬, ১১:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ছয় বছরে যশোরে আত্মহত্যার চেষ্টা করেছেন ১৪ হাজার ৫১৬ জন। এর মধ্যে ৩৪৪ জনকে বাঁচানো সম্ভব হয়নি। এই উদ্বেগজনক তথ্য তুলে ধরে মানসিক স্বাস্থ্যসেবাকে আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে এডিডি ইন্টারন্যাশনালের কমিউনিটি-ভিত্তিক মানসিক স্বাস্থ্য প্রকল্পের সমাপনী স্টেকহোল্ডার সভায়।

বুধবার (১৫ জুলাই) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

সভায় সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মৌসুমী বিনতে মানিক জানান, ২০২০ সাল থেকে শুরু করে গত ছয় বছরে জেলায় ১৪ হাজার ৫১৬ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, আত্মহত্যার প্রবণতা ক্রমেই বাড়ছে, যা সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরে সচেতনতা ও আন্তরিকতা বাড়াতে হবে।

এডিডি ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক আবদুল্লাহ আল হারুন প্রকল্পের পাঁচ বছরের কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা উপস্থাপন করেন।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এডিডি ইন্টারন্যাশনাল ২০২০ সালের জুলাই থেকে যশোরে কমিউনিটি-ভিত্তিক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্প বাস্তবায়ন করে আসছিল। আগামী ৩০ জুলাই প্রকল্পটির আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

সভায় বক্তারা জানান, প্রকল্পের আওতায় মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প, প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল মেন্টাল হেলথ প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রম মানসিক স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬