বাজেট ২০২৬-২৭: ‘আধুনিক’ হচ্ছে এমবিবিএসের কারিকুলাম

১১ জুন ২০২৬, ০৩:৩১ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকার বরাদ্দ দিতে যাচ্ছে সরকার। এই বাজেটের আওতায় আরও দক্ষ চিকিৎসক গঠনে এমবিবিএসের নতুন কারিকুলাম প্রণয়নের পরিকল্পনা থাকছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনা এ সংক্রান্ত বাজেট উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইতোমধ্যে বাজেট উত্থাপন শুরু করেছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই বাজেটে ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থা এবং এআইভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও ভবিষ্যতমুখী নতুন এমবিবিএস কারিকুলাম চালু করার ঘোষণা থাকবে।

এ বছর স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা মোট জিডিপির ১.০১ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।

জানা গেছে, বাজেটে নতুন এমবিবিএস কারিকুলাম চালুর পাশাপাশি দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগের ঘোষণা থাকছে। একই সঙ্গে দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরুর ঘোষণাও থাকছে, যার ৮০ শতাংশ হবে নারী।

এ ছাড়া নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ এবং নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করা এবং স্থানীয় ও বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ৪ মাস মেয়াদি ‘জেনারেল কেয়ারগিভার’ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের ঘোষণাও থাকছে এই বাজেটে।

যশোরে স্ত্রীকে গাছে বেঁধে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ১১ জুন ২০২৬
নার্সিং ও মিডওয়াইফারি খাতে সুখবর, বাড়ছে উচ্চশিক্ষার সুযোগ
  • ১১ জুন ২০২৬
‘খুনি খালেদার বিচার চাই’ স্লোগান দেওয়া ৫ কর্মকর্তা বাদ
  • ১১ জুন ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য ১২ হাজার ৩০০ কোটি টাকার…
  • ১১ জুন ২০২৬
করমুক্ত থাকছে স্টার্টআপ প্রতিষ্ঠান
  • ১১ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ১১ জুন ২০২৬
×