সারাদেশে সাড়ে ৫ লক্ষাধিক কুকুরে কামড়ানোর ভ্যাক্সিন সরবরাহ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১০ জুন ২০২৬, ০৫:২১ PM
কুকুরে কামড়ানোর পর জলাতঙ্ক রোগ হলে মৃত্যু অবধারিত

কুকুরে কামড়ানোর পর জলাতঙ্ক রোগ হলে মৃত্যু অবধারিত © সংগৃহীত

জলাতঙ্ক রোধে সারাদেশে অ্যান্টির‌্যাবিস ভ্যাক্সিন সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, বিএনপি সরকার ক্ষমতাগ্রহণের পর থেকে অদ্যাবধি সারাদেশের প্রতিটি হাসপাতালে ৫ লক্ষ ৫৮ হাজার ৭০০ ডোজ এই ভ্যাক্সিন সরবরাহ করা হয়েছে।

আজ বুধবার (১০ জুন) জাতীয় সংসদ অধিবেশ চলাকালে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এবং কেয়ারটেকার সরকার ভ্যাক্সিনটির কোনো স্টক রেখে যায়নি। আমরা শপথ নেওয়ার পর দেশের সকল হাসপাতালে কুকুরে কামড়ানোর প্রতিষেধক সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশে এ পর্যন্ত ৫ লক্ষ ৫৮ হাজার ৭০০ ডোজ কুকুরে কামড়ানোর ভ্যাক্সিন সরবরাহ করা হয়েছে। এখনও অব্যাহতভাবে সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, কুকুরে যদি শরীরের উপরের অংশে কামড়ায়, তার লালার ব্যাকটেরিয়া দ্রুত সেন্ট্রাল নার্ভাসে তাড়াতাড়ি চলে যায়, সে কারণে সারা বাংলাদেশে ইমিউনোগ্লোবিলিন ইনজেকশন, যা শরীরে তড়িৎ এন্টিবডি তৈরি করার জন্য ব্যবহার করতে হয়, তার মজুত সরবরাহ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জিরো আওয়ার থেকে ১৮ দিন পর্যন্ত পরপর ৪টা ডোজ দিতে হয়। এরই মধ্যে সারা বাংলাদেশে প্রত্যেকটা ভ্যাক্সিনের তিন স্তর পর্যায়ে স্টক রাখা হয়েছে। পরিষ্কার নির্দেশনা রয়েছে, যদি কোনো উপজেলায় মাত্রাতিরিক্ত রোগী আসে এবং স্টক শেষ হয়ে যায়, পাশের উপজেলা থেকে নেবে।

সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬