হাম ও উপসর্গ নিয়ে মারা গেল ৭ শিশু

০৮ মে ২০২৬, ০৫:৪২ PM
হামে আক্রান্ত শিশু

হামে আক্রান্ত শিশু © সংগৃহীত

হাম ও এর উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জনই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৮২ জনের শরীরে, আর উপসর্গ দেখা গেছে ১ হাজার ২১২ জনের মধ্যে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তথ্য বলছে, গত একদিনে মারা যাওয়া শিশুদের ৩ জনই সিলেট বিভাগ ও ২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫৪ দিনে মোট ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮৫ জনই উপসর্গ নিয়ে মারা গেছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৫৮ জন। এ সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ৪৬ হাজার ৭১০ জনের শরীরে। আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৯০ জন।

তথ্য বলছে, হাম সন্দেহে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩২ হাজার ৮৬২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৯ হাজার ১৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬