ডিপ্রেশন কমাতে নতুন গবেষণায় মিলল বড় সাফল্য

০৭ মে ২০২৬, ০৯:৩২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/এআই

বর্তমান সময়ে অনেক মানুষই ডিপ্রেশন বা উদ্বেগে ভুগছে। মানসিক চাপ, একাকিত্ব, বেকারত্ব, পারিবারিক সংকটসহ নানা কারণে বিশ্বজুড়ে বাড়ছে এই উদ্বেগগ্রস্থ মানুষের সংখ্যা। অনেক ক্ষেত্রে এই মানসিক অবস্থা মানুষকে হতাশা, আত্মবিশ্বাসহীনতা এমনকি আত্মঘাতী সিদ্ধান্তের দিকেও ঠেলে দেয়। এমন বাস্তবতায় সাম্প্রতিক এক গবেষণায় ডিপ্রেশন চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা জানাচ্ছে গবেষকরা। যেখানে বলা হয়েছে শুধু দুঃখ কমানো নয়, বরং মানুষের জীবনে ‘আনন্দ’ ফিরিয়ে আনাই হতে এই সমস্যা সমাধানের কার্যকর উপায়। 

এ বছর ‘জামা নেটওয়ার্ক ওপেন‘-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ‘পজিটিভ অ্যাফেক্ট ট্রিটমেন্ট‘ (পিএটি) নামে একটি নতুন থেরাপি ডিপ্রেশন ও উদ্বেগ কমাতে প্রচলিত পদ্ধতির তুলনায় বেশি কার্যকর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও ডালাসে পরিচালিত এই গবেষণায় ৯৮ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন, যাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে ডিপ্রেশন ও আনন্দহীনতায় ভুগছিলেন।

গবেষণায় অংশগ্রহণকারীদের একটি অংশকে প্রচলিত থেরাপি দেওয়া হয়, যেখানে মূলত নেতিবাচক অনুভূতি কমানোর চেষ্টা করা হয়। অন্য অংশকে দেওয়া হয় নতুন পদ্ধতির থেরাপি, যেখানে রোগীদের ইতিবাচক অভিজ্ঞতা তৈরি, আনন্দদায়ক কাজ করা, সামাজিক সম্পর্ক গড়ে তোলা এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার কৌশল শেখানো হয়।

মাত্র ১৫ সপ্তাহের এই চিকিৎসা শেষে দেখা যায়, নতুন পদ্ধতি গ্রহণকারীদের মধ্যে হতাশা ও উদ্বেগ অনেকাংশে কমেছে। শুধু তাই নয়, তাদের জীবনে ইতিবাচক অনুভূতি বাড়ার পাশাপাশি হতাশা ও নেতিবাচক চিন্তাভাবনাও কমেছে। গবেষকরা জানান, এই থেরাপি মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’ সক্রিয় করে, যা মানুষের আনন্দ, আগ্রহ ও প্রেরণার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

বিশেষজ্ঞদের মতে, ডিপ্রেশনে আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই নিজেদের অযোগ্য মনে করেন, ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভোগেন এবং সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নেন। অনেক ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়েন, কর্মক্ষমতা হারান, সম্পর্ক নষ্ট হয় এবং চরম পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুর মতো সিদ্ধান্তও নিয়ে ফেলেন। 

গবেষকরা বলছেন, এটি দীর্ঘমেয়াদে ডিপ্রেশন চিকিৎসার ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা দিতে পারে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান সময়ে শুধু সমস্যার দিকটি কমানোর চেয়ে মানুষের জীবনে ভালো অভিজ্ঞতা ও আনন্দ বাড়ানোর দিকে জোর দেওয়া জরুরি। এই গবেষণা সেই দিকেই নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।

কোমলমতিদের ক্লাস চলাকালে খুলে পড়ে ফ্যান, আহত পাঁচ শিশু
  • ০৭ মে ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাও বদলির সুযোগ পাচ্ছেন
  • ০৭ মে ২০২৬
পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি দেবে সরকার, যোগ্যতাসহ খুঁটিনাটি জে…
  • ০৭ মে ২০২৬
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের ১৪ দফা সমঝোতা স্মারকে কি …
  • ০৭ মে ২০২৬
ডিপ্রেশন কমাতে নতুন গবেষণায় মিলল বড় সাফল্য
  • ০৭ মে ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা-দ্বিতীয় লাহোর, তৃতীয় দিল্লি
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9