ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

২৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ২০ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। সেখানে চিকিৎসাধীন মোট ৭৪ শিশু।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে ৭ মাসের শিশু ছেলেকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি হামের উপসর্গ ও নিউমোনিয়াসহ হৃৎপিণ্ডের অকৃতকার্যতায় মারা যায়।

গত ২৩ এপ্রিল রাত ১১টার পর নেত্রকোনার মাদারগঞ্জ থেকে ৪ মাসের শিশু মেয়েকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যা ৬টার পর শিশুটি হামের উপসর্গ ও নিউমোনিয়াসহ হৃৎপিণ্ডের অকৃতকার্যতায় মারা যায়।

গত ২০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনার দূর্গাপুর থেকে দূর্গাপুর ৫ মাসের শিশু ছেলেকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে শিশুটি হামের উপসর্গ ও নিউমোনিয়ায় মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৬ শিশু।

এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৮৩১ শিশু। গত ২৪ ঘণ্টায় ১ শিশুকে ঢাকা শিশু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক দুজন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকে। তবে মার্চের মাঝামাঝি থেকে ভর্তির সংখ্যা বাড়তে থাকে।

তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬