শরীয়তপুরের সেই ডাক্তার রাজেশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে

১১ মার্চ ২০২৬, ০২:৫১ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৪:৪০ PM
শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও ইনসেটে ডা. রাজেশ মজুমদার

শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও ইনসেটে ডা. রাজেশ মজুমদার © সংগৃহীত

শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ডা. রাজেশ মজুমদার কর্মস্থলে বায়োমেট্রিক হাজিরা দিয়ে সরকারি দায়িত্ব পালন না করে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগটির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু করা হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা, তৎকর্তৃক তদন্তকার্যে প্রভাব বিস্তারের আশঙ্কা, ইত্যাদি বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্ত করতে পারবে।

সেহেতু ডা. রাজেশ মজুমদার (১১৪৪৯২)-কে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনের তারিখ থেকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হল। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
গবেষণায় অবদানের জন্য ৫৯ গবেষককে সম্মাননা দেবে ঢাবি 
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি
  • ২৫ আগস্ট ২০২৬