বরগুনায় ডেঙ্গুতে আরও এক যুবকের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩২

০৯ জুলাই ২০২৫, ০৮:৫৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:১৯ PM
শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল

শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল © সংগৃহীত

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. গিয়াস উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গিয়াস পাথরঘাটা পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিব ডাক্তারের ছেলে।

স্বজনরা জানান, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হন গিয়াস। পরে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে বরিশাল পাঠানো হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।

গিয়াসের চাচা আলম জানান, মরদেহ ইতোমধ্যে নিজ বাড়িতে আনা হয়েছে। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ নিয়ে চলতি বছর বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জন সদর উপজেলার, চারজন বেতাগী উপজেলার এবং তিনজন পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬