২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে

০২ জুলাই ২০২৫, ০৬:০৯ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৫:০৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ করোনায় ১ জন রোগীর মৃত্যু হয়। বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গতকাল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হন ১৩ জন, তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে, আক্রান্ত কত?

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৫১৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জনে।

অন্যদিকে, নতুন করে কোনো মৃত্যুর খবর না থাকায় দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৩ জনে দাড়িয়েছে। তবে চলতি বছরে এ পর্যন্ত করোনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ১৩ জন নারী।

এ বছর করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ৩ জন ও সিলেট ২ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে অধিদফতর। এছাড়া সচেতনতা ও সতর্কতা বজায় রাখার উপরও গুরুত্বারোপ করা হয়েছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9