২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে, আক্রান্ত কত?

০২ জুলাই ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত ছবি

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৪১৬ জন। আজ ১ জনের মৃত্যুবরণ করে। বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৩৮৬ জন যেখানে ১ জনের মৃত্যুবরণ করে । 

আরও পড়ুন: শিক্ষার্থীদের আঘাত করার পরিণতি ভালো হবে না: নাহিদ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১৪ জন এবং সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা ৩ জন। 

চলতি বছর ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮ জনে যেখানে মোট মৃত্যুর সংখ্যা ৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ৪০.১ শতাংশ নারী এবং ৫৯.৯ শতাংশ পুরুষ। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও মশার প্রজনন বাড়ার এই মৌসুমে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬