শিক্ষার্থীদের আঘাত করার পরিণতি ভালো হবে না: নাহিদ

০২ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৯ AM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

চট্রগ্রামের পটিয়ায় গণ-অভ্যুত্থানের সৈনিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা পুলিশের সংস্কার চাই, পুলিশ কারো গায়ে হাত তুলবে না সেটা চাই। তবে শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করলে তার পরিণতি ভালো হবে না। চট্রগ্রামের পটিয়ায় গণ-অভ্যুত্থানের সৈনিকদের ওপর পুলিশ যে হামলা করেছে, তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।’

বুধবার (২ জুলাই) দুপুরে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটে আয়োজিত পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় চট্টগ্রামের পটিয়ায় ঘটে যাওয়া ঘটনার উল্লেখ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘যারা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান তৈরি হবে। ৩ আগস্ট শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা করা হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। এখনো আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু বৈষম্য দূর করতে পারিনি। কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকা। অর্থনৈতিকভাবে বঞ্চিত, অবহেলিত।’

এসময় এনসিপির আহ্বায়ক কুড়িগ্রামের মানুষের সেবা ও উন্নয়ন করার জন্য কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মোজাহিদ পাশে থাকবেন বলে ঘোষণা করেন।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারা, ড. আতিক মোজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬