ব্রেইন ফগের কারণেই কি বারবার ভুলে যাচ্ছেন, জেনে নিন দূর করার ৫ কার্যকর উপায়

১৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ AM
ব্রেইন ফর কারণে অনেকে নানা ধরনের সমস্যায় পড়েন

ব্রেইন ফর কারণে অনেকে নানা ধরনের সমস্যায় পড়েন © এআই সৃষ্ট ছবি

কোনো কাজ হাতে রেখে কিছুক্ষণ পর করবেন ভেবেছেন, কিন্তু হঠাৎ ভুলে যাচ্ছেন এবং এটি বারবার হচ্ছে। কথা বলতে বলতে চিন্তার ধারাবাহিকতা হারিয়ে ফেলা কিংবা সহজ কাজেও মনোযোগ ধরে রাখতে পারছেন না। এটা কেন হচ্ছে? 

অতিরিক্ত মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব, দীর্ঘমেয়াদি অসুস্থতা বা ব্যস্ত জীবনযাপনের কারণে দেখা দিতে পারে ‘ব্রেইন ফগ’ বা মানসিক ঝাপসাভাব। যদিও এটি কোনো রোগ নয়, তবে দৈনন্দিন কাজ ও কর্মক্ষমতায় এর প্রভাব পড়তে পারে। এ সমস্যা দূর করার কার্যকর উপায় জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কেনো এটি হয়?
অতিরিক্ত মানসিক চাপ, অপর্যাপ্ত ঘুম, পুষ্টির অভাব এবং দীর্ঘক্ষণ স্ক্রিন ব্যবহারের ফলে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের প্রবাহ ব্যাহত হলে ব্রেইন ফগ হয়, যা মনোযোগ হ্রাস এবং ভুলে যাওয়ার প্রবণতা সৃষ্টি করে। এ ছাড়া থাইরয়েড বা হরমোনের ভারসাম্যহীনতা এবং একসাথে একাধিক কাজের চাপও এই সমস্যার জন্য দায়ী।

যদিও এতে বড় চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. থারাকা। এ সমস্যা দূর করতে তিনি চারটি কার্যকর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি ‘SWANS’ নামে একটি সহজ সূত্রও জানিয়েছেন, যা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত রাখতে সহায়ক হতে পারে।

১. নিজেকে দোষ দেবেন না
ব্রেইন ফগ যে কারও হতে পারে। এর মানে এই নয় যে আপনি অযোগ্য বা কোনো কাজে ব্যর্থ। অনেক সময় অতিরিক্ত কাজের চাপ, ক্লান্তি বা মানসিক দুশ্চিন্তার কারণেই এমন হয়। বিশেষজ্ঞরা বলছেন, বেশির ভাগ ক্ষেত্রেই এটি সাময়িক। তাই নিজেকে দোষ না দিয়ে একটু বিশ্রাম নিন। প্রয়োজনে কাজ কমিয়ে করুন, অন্যের সাহায্য নিন। তবে সমস্যা যদি অনেক দিন ধরে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

২. প্রতিদিনের কাজের একটি নিয়ম ঠিক করুন
প্রতিদিন একই নিয়ম মেনে চললে মস্তিষ্কের ওপর চাপ কম পড়ে। বারবার কী করতে হবে, তা নিয়ে ভাবতে হয় না। যেমন, আগের রাতেই পরদিনের পোশাক বের করে রাখা, সকালের নাশতার প্রস্তুতি নেওয়া বা প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস করা। ছোট ছোট এসব অভ্যাসও কাজে আসে।

৩. কাজের মাঝে একটু বিশ্রাম নিন
একটি কাজ শেষ করেই আরেকটি কাজ শুরু করলে মস্তিষ্ক বিশ্রাম পাওয়ার সুযোগ পায় না। এতে মনোযোগ কমে যেতে পারে। তাই প্রতিটি কাজের মাঝে ৫ থেকে ১০ মিনিট বিরতি নিন। এ সময় একটু হাঁটুন, পানি পান করুন, বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়ান বা চুপচাপ বসে থাকুন। এতে মাথা হালকা লাগবে এবং পরের কাজে মন দেওয়া সহজ হবে।

৪. ক্যালেন্ডার ও রিমাইন্ডার ব্যবহার করুন
সবকিছু মনে রাখার চেষ্টা করলে মাথার ওপর বাড়তি চাপ পড়ে। তাই মোবাইলের ক্যালেন্ডার, রিমাইন্ডার বা টু-ডু লিস্ট ব্যবহার করুন। এতে গুরুত্বপূর্ণ কাজগুলো ভুলে যাওয়ার আশঙ্কা কমবে এবং মাথাও অনেকটা চাপমুক্ত থাকবে।

‘SWANS’ সূত্রে ব্রেইন ফগ কমানোর উপায়
ডা. থারাকার মতে, প্রতিদিনের কিছু ভালো অভ্যাস ব্রেইন ফগ কমাতে সাহায্য করতে পারে। তিনি SWANS সূত্র মেনে চলার পরামর্শ দিয়েছেন।

ঘুম (Sleep): প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ভালো ঘুম মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

আরও পড়ুন: গোল করে আবেগাপ্লুত লাউতারো বললেন, ‘আমি এই গোল করার স্বপ্ন দেখেছি’

পানি (Water): শরীরে পানির ঘাটতি হলে মনোযোগ কমে যেতে পারে। তাই সারাদিন পর্যাপ্ত পানি পান করুন।

শরীরচর্চা (Activity): প্রতিদিন কিছুক্ষণ হাঁটা, হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করলে মস্তিষ্কে রক্ত চলাচল ভালো হয়। এতে চিন্তা করা ও মনোযোগ ধরে রাখা সহজ হয়।

স্বাস্থ্যকর (Nutrition) খাবার: বেশি প্রক্রিয়াজাত খাবারের বদলে স্বাস্থ্যকর খাবার খান। ডিম, মাছ ও বাদামে থাকা কোলিন নামের একটি পুষ্টি উপাদান, যা মস্তিষ্কের জন্য উপকারী।

মানসিক চাপ (Stress): দীর্ঘদিন মানসিক চাপে থাকলে চিন্তা করা কঠিন হয়ে যেতে পারে। তাই গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম, ধ্যান বা নিজের পছন্দের কোনো কাজ করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

বিশেষজ্ঞদের মতে, ব্রেইন ফগ সাধারণত কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। তবে এটি যদি অনেক দিন ধরে থাকে, দৈনন্দিন কাজে সমস্যা তৈরি করে বা অন্য কোনো শারীরিক সমস্যার সঙ্গে দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। (সূত্র: বিবিসি)

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬