গোল করে আবেগাপ্লুত লাউতারো বললেন, ‘আমি এই গোল করার স্বপ্ন দেখেছি’

১৬ জুলাই ২০২৬, ০৮:২৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৩ AM
লাউতারো মার্তিনেজ

লাউতারো মার্তিনেজ © টিডিসি ফটো

ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে তুলেছেন লাউতারো মার্তিনেজ। ম্যাচ শেষে আবেগে ভেঙে পড়েন এই স্ট্রাইকার। চোখের জল ধরে রাখতে না পেরে তিনি জানান, এমন একটি গোল করার স্বপ্ন তিনি ছোটবেলা থেকেই লালন করে আসছিলেন।

আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারক গোলটি করেন লাউতারো মার্তিনেজ। শেষ বাঁশি বাজার পর সতীর্থদের সঙ্গে উদযাপনের মাঝেই তিনি টেলিভিশন ক্যামেরার সামনে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন।

টাইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে লাউতারো বলেন, ‘জানি না, সত্যি বলতে... এটা খুবই আবেগের। বাবা যখন প্রথম আমার জন্য এক জোড়া ফুটবল বুট কিনে দিয়েছিলেন, তখন থেকেই এমন একটি গোল করার স্বপ্ন দেখেছি।’

এরপর নিজের মায়ের কথা বলতে গিয়ে তিনি আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমার মায়ের জন্য... যেদিন আমি রেসিং ক্লাবে যোগ দিতে বাড়ি ছেড়েছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত তিনি আমার বিছানা গুছিয়ে রাখেন। আমার কাছে সেটার মূল্য একটি গোল বা একটি ফাইনালের চেয়েও বেশি।’

২০২৬ বিশ্বকাপে এটি লাউতারোর তৃতীয় গোল। এর আগে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার তৃতীয় গোল করেছিলেন তিনি। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষেও পেনাল্টি থেকে একবার জালের দেখা পেয়েছিলেন।

নিজের জীবনে পরিবারের প্রভাবের কথাও তুলে ধরেন লাউতারো। তিনি বলেন, ‘আমার দুই সন্তান আমার জীবন বদলে দিয়েছে। ওরা আসার পর আমি অনেক শান্ত হয়েছি। এখন আমি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করি। আজ আমি একজন পরিণত মানুষ, আর জীবনকে উপভোগ করছি।’

২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলেও পুরো আসরে কোনো গোল করতে পারেননি লাউতারো। তাই এবারের বিশ্বকাপ তার কাছে ছিল নিজেকে নতুন করে প্রমাণ করার একটি বড় মঞ্চ।

সেই প্রত্যাশার কথাই জানিয়ে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তের স্বপ্ন দেখেছি। আমি শপথ করে বলছি, অ্যালেক্সিস (ম্যাক অ্যালিস্টার)কে বলেছিলাম আমি গোল করব। ফাকু (মেদিনা)কেও বলেছিলাম, আমি মাঠে নেমে ম্যাচ জিতিয়ে দেব।’

ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে আর্জেন্টাইন এই স্ট্রাইকার বলেন, ‘এই দল আবারও দেখিয়ে দিয়েছে তারা কী দিয়ে তৈরি। ওরা ৬০ মিনিট ধরে আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে। এরপর ওরা ক্লান্ত হয়ে পড়ে। গোল করার পর ওরা রক্ষণে নেমে যায়। এতে আমরা বলের নিয়ন্ত্রণ নিয়ে শান্তভাবে খেলতে পেরেছি। আমরা গোল করেছি এবং আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছি।’

লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ফাইনালে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে স্পেন।

 

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬