শাক-সবজি ও ফলমূলে থাকে কীটনাশক, নিরাপদ করতে যা করবেন

২০ জুলাই ২০২৫, ১০:৩৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
শাক-সবজি ও ফলমূল

শাক-সবজি ও ফলমূল © সম্পাদিত

দেশে কৃষি খাতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এগুলো নানাভাবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে। বিশেষ করে শাক-সবজির মাধ্যমে প্রবেশ করছে মানুষের শরীরে। ফলমূলের মাধ্যমেও এ ক্ষতিকর রাসায়নিক মানুষ খেয়ে ফেলছেন।

এ পরিস্থিতিতে খাওয়ার আগে শাক-সবজি ও ফলমূল কীভাবে নিরাপদ করা যায়, সে বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। সিরকা, লবন বা শুধু পানিতে ভিজিয়ে রেখে এসব খাবার নিরাপদ করা যায় বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: খাবারে ভেজাল চেনার উপায়

বিএফএসএ’র এক বার্তায় বলা হয়েছে, শাক-সবজি ও ফলমূলে থাকা কীটনাশকের অবশিষ্টাংশ দূরতে শাক-সবজি ও ফলমূল ভালোমতো ধুয়ে ৫ শতাংশ সিরকা বা ২ শতাংশ লবণের দ্রবণে ভিজিয়ে রাখতে হবে। শুধু পানিতেও ১৫-৩০মিনিট ভিজিয়ে রাখা যায়। পরে ধুয়ে খাবারের জন্য ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬