কলা খাওয়ার ৮ উপকারিতা

২৭ আগস্ট ২০২২, ১০:০৬ PM
কলা

কলা © সংগৃহীত

আজ ২৭ আগস্ট (শনিবার) ন্যাশনাল ‘ব্যানানা লাভার্স ডে’। এই ফলটি শুধুমাত্র খেতেই মজাদার নয়, পুষ্টিগুণের দিক থেকেও এর জুড়ি নেই। কলায় রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট।

আরও পড়ুন : বিরল ব্লাড গ্রুপ, বিশ্বে মাত্র ১০ জনের শরীরে রয়েছে এই রক্ত

এছাড়া পটাসিয়াম, কার্ব, ভিটামিন সি, ফলেট, ম্যাগনেসিয়াম, কপার, রিবোফ্লেভিনসহ অসংখ্য উপকারী উপাদানে কলা ভরপুর। জেনে নেওয়া যাক, কলা খাওয়ার উপকারিতা সম্পর্কে... 

  1. হজমের গণ্ডগোল ও কোষ্ঠকাঠিন্য থাকলে নিয়মিত কলা খান। এতে থাকা ফাইবার এসব সমস্যা সমাধানে কার্যকর।
  2. ক্ষুধা দূর করতে কলা খান। এতে খুব অল্প ক্যালোরি থাকায় ওজন বাড়ার ভয় নেই। আবার পেটও ভরে দ্রুত।
  3. কলায় থাকা ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
  4. কলায় পর্যাপ্ত পরিমাণে পটাসিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
  5. ফলটিতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম ২৭ শতাংশ পর্যন্ত কমায় হৃদরোগের ঝুঁকি।
  6. নিয়মিত কলা খেলে কিডনি ভালো থাকে।
  7. ঝটপট এনার্জি পেতে চাইলে কলার বিকল্প নেই।
  8. অ্যান্টি-অক্সিজেনের চমৎকার উৎস কলা। এটি খেলে তাই যেমন শারীরিকভাবে সুস্থ থাকা যায়, তেমনি ভালো থাকে ত্বক ও চুল।  
নাঈমকে থানার ওসি — ‘চোখ নিচে নামিয়ে কথা বল’
  • ১৩ জুন ২০২৬
রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকাসহ যে ১৭ জেলায়
  • ১৩ জুন ২০২৬
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি শিক্ষার্থী শেখ…
  • ১৩ জুন ২০২৬
বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু
  • ১৩ জুন ২০২৬
ঢাকা কলেজে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনা
  • ১৩ জুন ২০২৬
ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
  • ১৩ জুন ২০২৬
×