৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদান শুরু

২৫ আগস্ট ২০২২, ১২:৩১ PM
 করোনা টিকাদান কর্মসূচী

করোনা টিকাদান কর্মসূচী © ফাইল ছবি

দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন। আগামী ১৪ দিন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ টিকা দান কার্যক্রম। 

শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা কার্ড নিয়ে এসে টিকা নিতে পারবেন। এই কার্যক্রমে রেড ক্রিসেন্ট ও ব্রাকের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। এই কার্যক্রমের আওতায় শুধুমাত্র স্কুল পড়ুয়া প্রাথমিক শিক্ষার্থীরাই নয় বরং পথশিশু ও বিদ্যালয়ে যায় না এমন শিশুদেরও করোনা টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।  

আরও পড়ুন: কেন্দ্রীয়ভাবে ঠিক হচ্ছে স্কুল-কলেজের ক্লাস রুটিন

তিনি বলেন, সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের ১৮৬টি কেন্দ্রে আজ পরীক্ষামূলকভাবে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ২১টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হবে। একই সাথে পথশিশু বা বিদ্যালয়ে যায় না এমন শিশুদেরও করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে। এক্ষেত্রে বিভিন্ন স্কুল ও ওয়ার্ড পর্যায়ে বুথ করার মাধ্যমে সরাসরি স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এই শিশুরা টিকা নিতে পারবে।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬