দিন দশেকের মধ্যে ফের করোনায় আক্রান্ত বাইডেন

৩১ জুলাই ২০২২, ০৮:১৪ AM
জো বাইডেন

জো বাইডেন © ফাইল ফটো

ফের করোনায় আক্রান্ত হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তার কোভিড পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন সেখানেই আইসোলেশন আছেন।

তার চিকিৎসক জানিয়েছেন, বাইডেনের শরীরে রোগের কোনও লক্ষণ নেই। তিনি সুস্থই আছেন। শনিবার তার ‘কোভিড’ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে। এর আগে মঙ্গলবার থেকে প্রেসিডেন্টের কোভিড পরীক্ষা চলছে। শুক্রবার পর্যন্ত তার ‘অ্যান্টিজেন টেস্ট’-এর ফল ‘নেগেটিভ’ই আসে। কিন্তু শনিবার সকালে ফের পরীক্ষা হলে ফল ‘পজিটিভ’ এসেছে। এর পরেই চিকিৎসকরা তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেন। আপাতত পাঁচ দিন তিনি হোয়াইট হাউসেই আইসোলেশন থাকবেন।

প্রসঙ্গত, দিন দশেক আগেই বাইডেন করোনায় আক্রান্ত হন। সেই সময় তার মৃদু উপসর্গ ছিল। উল্লেখ্য, প্রেসিডেন্ট ইতিমধ্যেই কোভিডের দু’টি টিকা এবং দু’বার বুস্টার ডোজ নিয়েছেন। এই ভাবে অল্প কয়েক দিনের মধ্যে এই রোগে পুনরায় আক্রান্ত হওয়াকে বিরল বলেই মনে করছেন চিকিৎসকেরা।

এক টুইট বার্তায় তার কোভিড ‘পজিটিভ’ হওয়ার বার্তা জানিয়ে বাইডেন লেখেন, আমার কোনও উপসর্গ নেই। অন্যেরা যাতে সংক্রমিত না হন, সে জন্য আমি আইসোলেশনে রয়েছি। কাজ করছি। খুব শীঘ্রই পথে নামব।

সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
  • ১১ এপ্রিল ২০২৬
close