করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

২৬ জুলাই ২০২২, ০৫:৪৩ PM
করোনা পরীক্ষা বুথ

করোনা পরীক্ষা বুথ © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ২০ লাখ ২ হাজার ৯৪৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী।

আরও পড়ুন: ফেসবুকের বিকল্প সোশ্যাল মিডিয়া আনছে মাইক্রোসফট

একই সময়ে শনাক্তদের মধ্যে ৩৫৪ জন ঢাকা বিভাগের, ২৩ জন ময়মনসিংহ বিভাগের, ৮৬ জন চট্টগ্রাম বিভাগের, ২৯ জন রাজশাহীর, ৪৭ জন রংপুর বিভাগের, ৪৮ জন খুলনা বিভাগের, ৭ জন বরিশাল বিভাগের এবং ২৭ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছিল এবং ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৭ দশমিক ৮৪ শতাংশ। গত ২৪ ঘন্টার তুলনায় আজ কমেছে ‍মৃত্যু বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ১৩২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

বাংলাদেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬