করোনায় মৃতদের ৭০ ভাগই টিকা নেননি: স্বাস্থ্যের ডিজি

২৪ জুলাই ২০২২, ০৩:৪৬ PM
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার © সংগৃহীত


যারা কোভিডে মারা গেছেন, তাদের ৭০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

রোববার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন ও হেলথ রিপোর্টার্স ফোরামের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকার গুরুত্ব অপরিসীম। টিকা শতভাগ মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পারলেও যারা টিকা নিয়েছেন, তারা এক ধরনের সুরক্ষা পেয়েছেন। তাদের মধ্যে কেউ আক্রান্ত হলেও জটিলতা অনেকাংশেই কমে গেছে। এজন্যই সবাইকে দ্রুত টিকার আওতায় আসতে হবে।

তিনি জানান, করোনা মহামারির চলমান চতুর্থ ঢেউয়ে মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি। ভ্যাকসিন নেওয়ার পরও মারা যাবে এমন কথা কখনো বলা হয়নি। তবে কিছুটা হলেও সুরক্ষা দেবে।

স্বাস্থ্যের ডিজি বলেন, গত কয়েক মাস সংক্রমণ একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু এরপর হঠাৎ আবার সংক্রমণ বেড়ে গেছে। আমার মনে হয়, এই সময়টা কেউ বাকি নেই যিনি সর্দি-জ্বরে আক্রান্ত হননি। তাদের মধ্যে সবাই হয়ত পরীক্ষাও করেননি, কিন্তু যারাই পরীক্ষা করিয়েছে তাদেরই করোনা পজিটিভ এসেছে।

অনেকে মডার্না টিকার দ্বিতীয় ডোজ পাননি, কবে নাগাদ পাবে জানতে চাইলে স্বাস্থ্যের ডিজি বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে ভ্যাকসিন অবশ্যই পাবে। ব্যবস্থা করে দেওয়া হবে।

ট্যাগ: করোনা
নাঈমকে থানার ওসি — ‘চোখ নিচে নামিয়ে কথা বল’
  • ১৩ জুন ২০২৬
রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকাসহ যে ১৭ জেলায়
  • ১৩ জুন ২০২৬
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি শিক্ষার্থী শেখ…
  • ১৩ জুন ২০২৬
বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু
  • ১৩ জুন ২০২৬
ঢাকা কলেজে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনা
  • ১৩ জুন ২০২৬
ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
  • ১৩ জুন ২০২৬
×